রিয়াজ মাহামুদ আজিম:বরিশাল শহরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার শহরের ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোড এলাকার পন্ডিত বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরই বাংলা সড়কের মৃত ইসরাইল সিকদারের ছেলে মো. মুশফিকুল হাসান মাসুম (৩৮) ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মৃত কাদের মোল্লার ছেলে মো. সবুজ ইসলাম শাহিন (৪০)।এই সফল অভিযান পরিচালনা করেন বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন।ডিবি পুলিশ অফিস সূত্র জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডের পন্ডিত বাড়ি থেকে ২১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রেতা মুশফিকুল হাসান মাসুম ও সবুজ ইসলাম শাহিনকে গ্রেপ্তার হয়েছে।পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে শহরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বৈদ্যপাড়া মোড় এলাকার অপর বিক্রেতা আদনান আলম বাবু’র নির্মানাধীন ৪র্থ তলা বিল্ডিংয়ের সিঁড়ির নিচ থেকে আরও ০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এছাড়া শহরের জিয়া সড়ক এলাকা থেকে ফেন্সিডিল মজুদ রাখার দুইটি নীল রংয়ের বড় খালী প্লাষ্টিক ড্রাম ও একটি খালী ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মাদক সম্রাট মাসুম ফেন্সিডিলসহ আটক-২
-
Reporter Name - প্রকাশের সময় : 01:21:07 am, Thursday, 8 November 2018
- 182 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















