নগরীর ১৫ নং ওয়ার্ডে খোকন-মুকুলীর আতঙ্কে এক পরিবার । Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




নগরীর ১৫ নং ওয়ার্ডে খোকন-মুকুলীর আতঙ্কে এক পরিবার ।

নগরীর ১৫ নং ওয়ার্ডে খোকন-মুকুলীর আতঙ্কে এক পরিবার ।




ভয়েস অব বরিশাল ॥
নিজের মালিকানাধীন বসত বাড়ী পুলিশের হস্তক্ষেপে ফিরে পেলেও অদৃশ্য হুমকিতে আতঙ্খিত জীবন যাপন করছেন মোহাম্মাদপুরের বাসিন্দা নাছির সরদার। প্রসঙ্গত, বরিশাল নগরের ৫ নং ওয়ার্ড মোহাম্মাদপুরের বাসিন্দা ও ১৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নব নির্বাচিত কাউন্সিলর লিয়াকত হোসেন লাবলু’র ঠিকাদারী প্রতিষ্টানের ম্যানেজার নাছির সরদার স্থানীয় বাবুল খানের কাছ থেকে ২০০৮ সালে জমি ক্রয় করে নিজে বসবাসের জন্য একটি সেমিপাকা ভবন নির্মান করেন।

সন্তানদের পড়াশুনা এবং চাকুরীস্থলে অবস্থানের কারনে ২ বছর পূর্বে ঐ বাড়িটি স্থানীয় খোকন-মুকুলী দম্পতিকে ভাড়া দিয়ে নিজে পরিবার নিয়ে কর্মস্থলের পাশে ভাড়া থাকেন। নিয়ম অনুযায়ী মাস শেষে খোকন-মুকুলী দম্পতি ভাড়া পরিশোধ করলেও হঠাৎ করে ঐঘরটি তারা নিজেদের বলে দাবি করেন এবং মালিক নাছির সরদারকে ভাড়া প্রদান বন্ধ করে দেন। এঘটনায় দিশেহারা হয়ে পড়েন নাছির সরদার। উপায়ান্ত না পেয়ে তিনি থানা পুলিশ ও মিডিয়া কর্মীদের দারস্থ হন। বিষয়টি সমাধানকল্পে কাউনিয়া থানা পুলিশের হস্তক্ষেপে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে গত ১ সেপ্টেম্বর কাউনিয়া থানায় সালিশ বসে।

উভয় পক্ষের বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা করে নাছির সরদারকেই ঐ বাড়ির প্রকৃত মালিক ঘোষনা করা হয় এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে খোকন-মুকুলী দম্পতিকে ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী খোকন-মুকুলী দম্পতি নাছির সরদারের ঘর ছেরে দিলেও বিভিন্ন মাধ্যমে বর্তমানে নাছির সরদারকে হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি নাছিরের ঘরে ইয়ারা-গাঁজা রেখে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেন নাছির সরদার।

তিনি আরো বলেন,আমি খেটে খাওয়া মানুষ। তিল তিল করে পরিশ্রমের টাকা দিয়ে বাড়িটি করেছি। এখন অশুভ মহলের হুমকিতে আতংকিত জীবন যাপন করছি। ভুক্তভোগী নাছির সরদার সুস্থ জীবন যাপন করতে প্রশাসনসহ সর্ব মহলের সুদৃষ্টি কামনা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD