নগরীর কাশীপুরের সেই মাতাল রিপন'র তান্ডব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর কাশীপুরের সেই মাতাল রিপন’র তান্ডব

নগরীর কাশীপুরের সেই মাতাল রিপন’র তান্ডব




ভয়েস অব বরিশাল ডেস্ক:
গতকাল বিমানবন্দর থানাধীন সারসী গ্রামে আদালতের আদেশ অমান্য করে বসত বাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়াছে। সদর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানী মোকদ্দমা নং-২৪৩/২০১৮ তারিখ-২৭/০৯/১৮ এর আদেশের বরাত দিয়ে জানাযায় বাদী সেলিম মৃধা (৫৭), পিতা- আঃ কাদের মৃধা সাং- সারসী, বিমানবন্দর থানা, লাকুটিয়া সদর, বরিশাল। দীর্ঘ ২৮ বছর যাবৎ ভোগ দখলীয় সত্বে বসত বাড়ী সহ পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। সে কারনে প্রকৃত জমির মালিক সোহেল আজাদ (৩০), পিতা- শাহজাহান হাওলাদার, সাং- বিল্লা বাড়ী, পোঃ গণপাড়া, বিমানবন্দর থানা, সদর বরিশাল, প্রতিশ্রুতিদেন সেলিম মৃধাকে ১০ শতাংশ জমি সাব কবলা দলিল দিবে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেলিম মৃধা এবং সোহেল আজাদ বিশ্বাস হারানোর কারনে উক্ত সেলিম মৃধা ভোগ দখলীয় জমির উপর যে কোন ধরনের রদ বদলের উপর আদালত নিশেধাজ্ঞার আদেশ দেন। কিন্তুগতকাল আদালতের আদেশ অমান্য করে একদল ভুমিদস্যু সশস্ত্র ক্যাডার নিয়ে সেলিম মৃধার বসত ঘর ভেংগে ফেলে আদালতে নিষেধাজ্ঞার সাইনবোর্ড পাশ্ববর্তী খালে ফেলে দেয়। এমনকি রান্না করা খাবার ভাত তরকারী ফেলে দেয়। ভূমিদস্যুরা হলেন ১। রিপন (৩৫), পিতা- গফুর হাওলাদার ২। সোহেল আজাদ (৩০), পিতা- শাহজাহান হাওলাদার (আদেশদাতা) ৩। মালেক খান (৪০) পিতা- অজ্ঞাত। ৪। রিয়াজ হাওলাদার (২৭), পিতা- আজাহার হাওলাদার, ৫। পাবেল হাওলাদার (২২), পিতা- আজাহার হাওলাদার, সর্ব সাং- সারসী, লাকুটিয়া বিমানবন্দর থানা সদর উপজেলা, বরিশাল। বর্তমানে ঘটনাস্থলে দু’পক্ষ টান টান উত্তেজনা চলছে। খবর পেয়ে বিমান বন্দর থানার পুলিশ এসে কিছুটা স্বাভাবিক পরিবেশ তৈরী করে। কিন্তু এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্থ সেলিম মৃধা আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD