সংবাদ শিরোনাম:

নগরীতে যাত্রীবাহী বাস চাপায় নিহত ১, আহত ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:53:59 pm, Saturday, 9 March 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশালের রূপাতলী এলাকায় যাত্রীবাহী বাস চাপায় রেনু বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন।

আজ শনিবার (৯ মার্চ) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকার কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম নগরীর ২৫নং ওয়ার্ড রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার এএসআই রিয়াজুল ইসলাম জানান, রূপাতলী থেকে যাত্রীবাহী বাস ও ইজিবাইকটি দপদপিয়া ব্রিজের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকার কাঠালতলা নামক স্থানে বাসটি ইজিবাইকে ওভারটেক করে সামনে যায়।

এ সময় বাসের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী আহত হয়। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ইজিবাইকের চালক আব্দুস ছালাম ও অপর যাত্রী মোতাহার খানকে গুরুতর অবস্থায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান এএসআই রিয়াজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে যাত্রীবাহী বাস চাপায় নিহত ১, আহত ৩

প্রকাশের সময় : 05:53:59 pm, Saturday, 9 March 2019