নগরীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জতিক নারী দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জতিক নারী দিবস পালিত

নগরীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জতিক নারী দিবস পালিত




নিজস্ব প্রতিবেদক: “সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়” এই শে¬াগানে বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৮ মার্চ) সকাল দশটায় বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে নগরের সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শুরুতে নগর পুলিশের কর্মকর্তারা ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভায় যোগ দেয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশের সুপার সাইফুল ইসলাম (বিপিএম-বার)।
অপরদিকে জেলা প্রশাসনের আয়োজন, বরিশাল মহিলা অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে একই স্থানে থেকে শোভাযাত্রা বের হয়ে অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহসহ বেসরকারী উন্নয়ন সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে অশ্বিনী কুমার হলে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে দুইদিন ব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

 

এদিকে আন্তর্জাতিক নারী দিবসে বরিশালে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার রুহুল আমিন, মাষ্টার ডিলার হেমায়েত উদ্দিন প্রমুখ। র‌্যালিতে শত শত গৃহিনী, বিভিন্ন পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD