নগরীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিককে খুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিককে খুন

নগরীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিককে খুন




নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে মো. রুবেল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে এই হত্যাকান্ডের পরপরই ঘাতক মেহেদী হাসান রনিকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।নিহত রুবেল উজিরপুর উপজেলার সাতলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আটক ঘাতক মেহেদী হাসান রনির বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নুরুল ইসলাম জানিয়েছেন, কয়েক বছর আগে মেহেদী হাসান রনির সাথে নগরীর মল্লিক রোডের সাওদার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তারা দুই জন আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দ্বিতীয় দফায় আবারও তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সম্প্রতি রনি আবারও সাওদাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়। সে সাওদার বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করাসহ নানাভাবে সাওদাকে উত্যক্ত করেন।সন্ধ্যার পর সাওদা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেড়াতে যায়। সেখানে হাজির হয় রনি। এ খবর পেয়ে সাওদার ভাইসহ তাদের স্বজনরা বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে রনিকে চ্যালেঞ্জ করে। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে সাওদার ভাইয়ের বন্ধু রুবেলকে কুপিয়ে আহত করে রনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে রুবেলকে কুপিয়ে আহত করার পরপরই বঙ্গবন্ধু উদ্যানে বেড়াতে যাওয়া জনগণ হামলাকারী রনিকে আটক করে গণধোলাই দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে আটক করে।এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কোতয়ালি মডেল থানার ওসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD