নগরীতে ট্রাকের চাপায় দোকান মালিক নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে ট্রাকের চাপায় দোকান মালিক নিহত

নগরীতে ট্রাকের চাপায় দোকান মালিক নিহত




নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীতে তুলসি হালদার (৫৫) নামে এক ফার্নিচার দোকান মালিক নিহত হয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে শহরের নাজিরের পোলের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাকটিসহ ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত তুলসি হালদার কাউনিয়া প্রধান সড়ক লাগোয়া বেনি সিং হাউলির বাসিন্দা শ্রীনাথ হালদারের ছেলে। নাজিরের পোলের পাশে তাঁর মালিকানাধীন ফার্নিচারের দোকান রয়েছে।

 

অপরদিকে, আটক ট্রাক ড্রাইভারের নাম তাইজুল ইসলাম। তিনি বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ছাথিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

 

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, তুলসি দাস দোকানের সামনে দাড়িয়েছিলেন। ওই সময় একটি পণ্যবাহি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিউটিরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিমে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD