সংবাদ শিরোনাম:

নগরীতে খাস জমিতে ঘর নির্মাণ : ২ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:30 pm, Friday, 7 September 2018
  • 38 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাস জমিতে অনিরাপদভাবে দোতলা ঘর নির্মাণ করায় দুইজনকে কারাদণ্ড ও এক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের আমানতগঞ্জ পুরাতন কয়লাঘাট ও চরমোনাই ট্রলারঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে চর বদনা মৌজার সরকারি খাস জমিতে কোনো ধরনের কলাম ছাড়াই দোতলা ভবন নির্মাণ করেছেন তারা।

পরে দণ্ডবিধি ১৮৬০ ধারা অনুযায়ী মৃত সামসুল হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগমকে ২০০ টাকা জরিমানা, পুত্র আব্বাস হাওলাদারকে ৭ দিন ও আক্কাস হাওলাদারকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়াও অভিযুক্তরা আগামী ১৫ দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করবে বলে অঙ্গীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে খাস জমিতে ঘর নির্মাণ : ২ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : 09:31:30 pm, Friday, 7 September 2018