নগরীতে এসএমই পণ্য মেলায় চুরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে এসএমই পণ্য মেলায় চুরি

নগরীতে এসএমই পণ্য মেলায় চুরি




নিজস্ব প্রতিবেদক:আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধনের রাতেই বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের মেলার মাঠের তিনটি স্টল চুরির অভিযোগ পাওয়া গেছে। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করার কারনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারী উদ্যোক্তরা।

 

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের বরিশালের সভাপতি আয়শা আক্তার জানিয়েছেন, মৌখিকভাবে এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। চুরি হওয়া দোকানের উদ্যোক্তারা দাবী করেছেন, কমপক্ষে ২০ হাজার টাকার পণ্য চুরি হয়ে গেছে।

যদিও অভিযোগ অস্বিকার করেছে এসএমই ফাউন্ডেশন কর্তৃপক্ষ। বরিশাল শাখার সহকারি ব্যবস্থাপক নাজমুল ইসলাম জানিয়েছেন, স্টল মালিকরা অহেতুক নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন। কিন্তু এখানে নিরাপত্তার কোন ঘাটতি নেই।

এই কর্মকর্তা বলেন, তিনটি দোকানে চুরির তথ্য সঠিক নয়। মূলত একটি স্টল থেকে এক পিস ওড়না চুরি হয়েছে। আর একটি দোকানে কয়েকটি ব্যাগ খুঁজে পাচ্ছে না।

নাজমুল দাবি করেন, মেলার পেছনে স্থানীয়রা খেলাধুলা করেন। বল মেলার মধ্যে এসে পড়লে তারা সামিয়ানা ছিড়ে বল নেয় বিধায় এমন ধারণা হচ্ছে। এখানে চুরি হওয়ার কোন সুযোগই নেই। প্রতি রাতে এসএমই ফাউন্ডেশনেরই ১২/১৪ জন নিরাপত্তায় নিয়োজিত থাকছেন।

জানা গেছে, পশ্চিম পাশের প্যাভেলিয়নের একটি স্টল এবং উত্তর পাশের দুটি স্টলের পিছনের সামিয়ানা কেটে চোর ঢুকে প্রত্যেকটি স্টল থেকে কমপক্ষে ৬/৭ হাজার টাকার পোশাক নিয়ে গেছে। ওই স্টল তিনটি হলো, নিলুফা গার্মেন্টস, মা মনি থ্রিপিস এবং সিমুজ ফ্যাশন।

মেলায় অংশগ্রহণকারীরা প্রধম দিন থেকেই টিন দিয়ে ঘিরে পুরো মেলার মাঠের নিরাপত্তা জোরদারের দাবী জানিয়ে আসছিল।

নিলুফা গার্মেন্টসের উদ্যোক্তা নিলুফা ইয়াসমিন জানান, বারবার তারা নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দাবী করে আসলেও আয়োজক কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেননি। যে কারনে আমাদের লোকসানে পড়তে হয়েছে।

সিমুজ ফ্যাশনের উদ্যোক্তা নাজমা পারভীন শিমু জানান, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি। আয়োজকদের উদাসিনতায় তাও যদি চুরি হয়ে যায় তাহলে এসব থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া আমাদের কোন উপায় থাকবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD