নগরীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ২৪ ঘণ্টায় ১০৬ হাম রোগী হাসপাতালে, উদ্বেগ বাড়ছে দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু




নগরীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

নগরীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু




নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীতে শুরু হয়েছে দেড় মাসব্যাপি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরীর বান্দ রোডস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাঠে এই মেলা উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

বরিশাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাট্রিজ’র সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা ম্যাজিস্ট্রেট মো নুরুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) খায়রুল আলম এবং বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।

 

বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল জানান, বরিশাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাট্রিজ’র আয়োজনে ১৬ তম বাণিজ্য মেলা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

তিনি আরও জানান, এ মেলাতে মোট ১০৮টি স্টল এবং ৪টি প্যাভিলিয়ন রয়েছে। যার মধ্যে ৩টি বিদেশি স্টলও রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD