সংবাদ শিরোনাম:

নগরীতে অস্ত্র সহ তিন ছিনতাইকারী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:43:03 pm, Sunday, 16 September 2018
  • 96 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল // বরিশাল নগরী থেকে তিনজন ছিনতাইকারীকে পাঁচটি দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে র‌্যাব ৮। পাশাপাশি এদের কাছ থেকে ৯৯টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকালে নগরীর কলেজ এভিনিউ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাসুদ, মিঠু ও রিমন। এরা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম করে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব ৮ এর সিনিয়র সহকারী পরিচালক হাসান আলী বলেন, বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকা থেকে স্থানীয়রা এই তিন ছিনতাইকারীকে পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে থাকে।

এছাড়া পরে তল্লাশি শেষে তাদের কাছ থেকে ৯৯টি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে অস্ত্র সহ তিন ছিনতাইকারী আটক

প্রকাশের সময় : 08:43:03 pm, Sunday, 16 September 2018