বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ধানের শীষ বিজয় মানেই গণতন্ত্রের যাত্রা: তারেক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:27:59 pm, Thursday, 22 January 2026
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করলে তা দেশের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে গত ১৬ বছর ক্ষমতায় থাকা একটি দল বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়েছে। তিনি বলেন, “১৯৭১ সালে একটি দল দেশকে দাসখত দিয়েছিল, আর গত ১৬ বছর আরেকটি দল একই কাজ করেছে।” এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের বিজয় প্রয়োজন বলে তিনি দাবি করেন।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান বলেন, তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ভোট আদায়ের চেষ্টা করছে। “নিরীহ মা-বোনদের বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। এটা মুনাফেকি নয়, সরাসরি শিরকের পর্যায়ে পড়ে,” বলেন তিনি। তারেক রহমান অভিযোগ করেন, ওই রাজনৈতিক শক্তি অতীতেও মানুষ হত্যায় জড়িত ছিল এবং এখন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, যারা নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, তারা ক্ষমতায় গেলে দেশবাসীকে আরও বড়ভাবে ঠকাবে। এজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।” তিনি দাবি করেন, তথাকথিত উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত দিনে মানুষের ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। “আমি-ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে,” উল্লেখ করে তিনি বলেন, এসবের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু মানুষ জীবন দিয়েছেন।

গুম-খুনের অভিযোগ তুলে তিনি বলেন, যারা ক্ষমতায় ছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত-সহস্র মানুষকে গুম ও হত্যা করেছে। তিনি দাবি করেন, ২০২৪ সালে গণতন্ত্রকামী মানুষের আত্মত্যাগ একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে।

ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। “দেশের মানুষ আগেও ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও করবে,” বলেন তিনি।

সমাবেশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে নবীজি (সা.)-এর ন্যায়ের আদর্শে দেশ পরিচালিত হবে এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ধানের শীষ বিজয় মানেই গণতন্ত্রের যাত্রা: তারেক

প্রকাশের সময় : 06:27:59 pm, Thursday, 22 January 2026