সংবাদ শিরোনাম:

দেশব্যাপী সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:53 am, Wednesday, 25 January 2023
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার ঢাকাসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ করবে বিএনপিসহ অন্য সমমনা বিরোধী দল, জোট ও সংগঠন।

আয়োজকরা জানায়, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি মেনে নিতে সরকারের ওপর চাপ সৃষ্টিই এই কর্মসূচির উদ্দেশ্য।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতারা।

সমাবেশ থেকে তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে মির্জা ফখরুল ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করতে পারেন।

৩০ ডিসেম্বর গণমিছিল, ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিলের পর এটি হবে যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি।

বিএনপি ছাড়াও সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাঙ্কের কাছে ১২ দলীয় জোট, বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, দুপুর ২টায় ক্রসিং এফডিসিতে এলডিপি এবং সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০ ডিসেম্বর বিএনপি ও অন্য দলের সাথে গণমিছিল কর্মসূচিতে যোগ দিলেও কিছু রাজনৈতিক ইস্যুতে বিএনপির সাথে ভুল বোঝাবুঝির কারণে ইসলামী দলটি যুগপৎ আন্দোলনের পরের কর্মসূচিতে যোগ দিচ্ছে না।

জামায়াতের সূত্র জানায়, জামায়াতের আমিরকে গ্রেফতার ও ৩০ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি পালনকালে রাজধানীতে দলের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার বিষয়ে কোনো বিবৃতি না দেয়ায় দলটি বিএনপির ওপর অসন্তুষ্ট।

বুধবার বিভিন্ন বিভাগে সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির পরিকল্পনা অনুযায়ী বরিশাল বিভাগে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতৃত্ব দেবেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীতে, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গাজীপুরে, এম শাহজাহান কুমিল্লায়। জাহিদ হোসেন সিলেটে, শামসুজ্জামান দুদু ময়মনসিংহে, অ্যাডভোকেট আহমদ আজম খান রংপুরে, নিতাই রায় চৌধুরী খুলনায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুরে ও হাবিবুন নবী সোহেল ফরিদপুরে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে কর্মসূচি সফল করতে দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র : ইউএনবি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

দেশব্যাপী সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল

প্রকাশের সময় : 12:51:53 am, Wednesday, 25 January 2023