দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল

দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউনিয়ায় দোয়া মাহফিল




নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৫ জানুয়ারি) রাতে নগরীর পশ্চিম কাউনিয়ায় অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত ও স্মরণসভা।

মহানগর যুবদল নেতা সাইদুল আলম খান রিপনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম, সাবেক বাকসু সম্পাদক নাসিরউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক রিয়াজ, মহানগর শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক রেজাউল করিম মুন্না, পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিএনপি কর্মী মিজু, জাকির, সালাম, শাহাবুল, রানাসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া যুগে যুগে জন্মানো কোনো সাধারণ নেত্রী নন। শতাব্দীতে হয়তো একজনই তার মতো নেতৃত্ব দিতে পারেন। আপসহীন সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতায় তিনি ছিলেন অনন্য। তার নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক আন্দোলন বারবার নতুন গতি পেয়েছে।

বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও আন্তর্জাতিক মহলের তৎপরতা প্রমাণ করে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের রাজনৈতিক গুরুত্ব কতটা গভীর ও বহুমাত্রিক। তার চরিত্র ও আদর্শের সামান্য অংশ যদি নিজেদের জীবনে ধারণ করা যায়, তবেই এই স্মরণসভা সার্থক হবে।

শেষে কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD