সংবাদ শিরোনাম:

দেশকে এগিয়ে নেয়ার জন্য নৌকায় ভোট দিন -এমপি শাওন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:30:38 pm, Thursday, 20 December 2018
  • 32 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন প্রতিনিধি:আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের, প্রতিটি পরিবারের ভালোমন্দ দেখার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন।

আমি এলাকার জনগণের পাশে আছি, পাশেই থাকবো। আমি এসব মানুষের মুখে হাসি ফোটাবার সর্বোচ্চ চেষ্টা করি। আপনারা জনগণ আমার একান্ত আপনজন। ৫ ডিসেম্বর লালমোহন বাজার ব্যবসায়ী, কালমা ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নসহ কয়েকটি এলাকায় ভোটারদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য শেখ হাসিনার নৌকায় ভোট দিন। শেখ হাসিনা জনগণের সুখ শান্তি ও উন্নয়নের জন্য রাজনীতি করেন।

আমি কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। আমার এলাকার জনগণ শান্তিতে ব্যবসা বাণিজ্য করছে। সুখে বসবাস করছে। আমি এলাকায় অনেক উন্নয়ন করেছি। এবার নির্বাচিত করলে আরো অনেক উন্নয়ন করবো। মহিলা ভোটারদের সাথে আলাপকালে এমপি শাওন বলে, শেখ হাসিনার সরকার নারীদের অধিকার রক্ষায় বিশ্বের রোল মডেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপির সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ গিয়স উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, সেক্রেটারি সফিকুল ইসলাম বাদল, বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিমন্যু দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশাারফ হোসেন সোহেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সেক্রেটারি শিখা আয়রোজ, উপজেলা যুবলীগের সেক্রেটারি আবুল হাসান রিমন, যুবলীগ নেতা সামসুদ্দিন জসিম, আবুল বশার, লর্ডহার্ডিঞ্জ ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লোকমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশকে এগিয়ে নেয়ার জন্য নৌকায় ভোট দিন -এমপি শাওন

প্রকাশের সময় : 10:30:38 pm, Thursday, 20 December 2018