সংবাদ শিরোনাম:

দুই যুবলীগ নেতা খুন:পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:13:05 pm, Tuesday, 4 August 2020
  • 24 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর বাজারে স্থানীয় যুবলীগ নেতা রুমান ও ইসরাত খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামি করে মোট ৫৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রুমানের ভাই মফিজ উদ্দিন মিন্টু বাদী হয়ে মঙ্গলবার বিকালে বাউফল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত ৮ আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর মধ্যে দীর্ঘদিন থেকে অধিপত্য নিয়ে বিরোধ চলছে। দুই পক্ষই স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির সমর্থক।

ওই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর বাজারে যুবলীগ নেতা রুমান ও ইসরাতকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই যুবলীগ নেতা খুন:পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : 11:13:05 pm, Tuesday, 4 August 2020