সংবাদ শিরোনাম:

দপদপিয়ায় আতঙ্কের অপর নাম ফেন্সি আলম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:56:05 pm, Thursday, 16 August 2018
  • 63 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী নুরে আলম খান। ওই উপজেলায় বিভিন্ন স্থানে প্রতিদিন ব্যবসা করেন ফেন্সিডিল ও ইয়াবাসহ মরনব্যাধি সব মাদক। তার এই মাদক আগ্রাসনে ধ্বংস হচ্ছে স্থানীয় যুব সমাজ ও স্কুলগামী শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে সরকারী দলের ক্ষমতা দেখিয়ে নুরে আলম ওই মাদক ব্যবসা করে আসছে। এরফলে আইন শৃংখলা বাহিনী নুরে আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সনের ২৯ জুলাই বিপুল পরিমান ফেন্সিডিলসহ নূরে আলমকে গ্রেফতার করে স্পেশাল কোম্পানি র‌্যাব-৮। এ ঘটনায় র‌্যাব-৮’র ডিএডি আঃ রহিম নাঈম বাদী হয়ে নুরে আলমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। অভিযোগপত্র নং ১২৪/২০১৫। এই মামলায় দীর্ঘদিন কারাভোগও করেন মাদক ব্যবসায়ী নুরে আলম। সম্প্রতি নূরে আলম পুন:রায় গোটা দপদপিয়া অঞ্চলে মাদকের সাম্রাজ্য তৈরি করেন। শাসক দলের তকমা লাগিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোটা দপদপিয়া ও নলছিটিতে ফেন্সিডিল ও ইয়াবার রাজ্য তৈরি করেছেন।

এ ক্ষেত্রে প্রশাসনের লোকও তার মাদক ব্যবসায় সহযোগীতা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার সাধারণ মানুষ তার এই ব্যবসার কথা জানলেও তার সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। মাদক বিক্রির টাকায় বর্তমানে তিনি অঢেল টাকার মালিক হয়েছেন পেশাদার ওই মাদক ব্যবসায়ী। এলাকার সাধারন মানুষকে হয়রানি করে পকেটে মাদক দিয়ে প্রশাসনে ধরিয়ে দেন এই মাদক ব্যবসায়ী নুরে আলম। তার অত্যাচারে গোটা এলাকার মানুষ এখন নাজেহাল।

এছাড়া সম্প্রতি স্থানীয় এক সাংবাদিককে মারধর করেন মাদক ব্যবসায়ী নূরে আলম। এরপর ওই সাংবাদিক মামলাও করতে পারেনি ওই মাদক ব্যবসায়ীর কারনে। এ ঘটনায় ওই সাংবাদিকের বাবা মারা যান বলে এলাকায় চাউর হয়েছে। একই সাথে আগামী নির্বাচনে তিনি দপদপিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করবে বলে এলাকায় ঘোষনা দেন। তিনি চেয়ারম্যান হলে সন্ত্রাস ও মাদকের সাম্রাজ্য হবে গোটা ইউনিয়ন।

বিভিন্ন সময় তার বিরুদ্বে প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হলেও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। গোটা নলছিটি ও দপদপিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই মাদক ব্যবসায়ী নূরে আলম। এ ব্যাপারে ঝালকাঠী জেলা পুলিশ সুপার জানান, তার বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে এসব ব্যাপারে অভিযুক্ত মাদক ব্যবসায়ী নূরে আলমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দপদপিয়ায় আতঙ্কের অপর নাম ফেন্সি আলম

প্রকাশের সময় : 10:56:05 pm, Thursday, 16 August 2018