সংবাদ শিরোনাম:

তীব্র গরমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:54:17 pm, Wednesday, 7 June 2023
  • 47 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তীব্র গরমের কারণে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী পাঁচ থেকে ছয়দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। যে কারণে বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে গত সোমবার থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চারদিন বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার (৪ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছিলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তীব্র গরমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ

প্রকাশের সময় : 04:54:17 pm, Wednesday, 7 June 2023