বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

তিন ইউএনও এবং ৯ থানার ওসিকে প্রত্যাহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:14:06 pm, Saturday, 23 March 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:তৃতীয় ধাপের নির্বাচনে ঝুঁকিপূর্ণ ২৪ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।শনিবার (২৩ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কঠোর অবস্থানে আছে বলেও জানান হেলালুদ্দীন ।তিনি বলেন, রাঙামাটির বাঘাইছড়িতে হত্যাকাণ্ডের ঘটনার পর ঝুঁকিপূর্ণ ২৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।ইসি সচিব বলেন, আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেসব উপজেলায় সমস্যা আছে বলে মনে হয়েছে, সেখানে বিজিবি ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া নিয়োগ করা হয়েছে অতিরিক্ত নির্বাহী হাকিমও।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে সাজেকের তিনটি কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হেলিকপ্টারে করে চট্টগ্রামে নেয়ার পথে পোলিং অফিসার মো. আবু তৈয়বের মৃত্যু হয়। এ ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ২৪ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ইসি সচিব বলেন, প্রথমে ১২৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। ৪টি উপজেলায় ভোট পিছিয়েছে। চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতু্র্থ ধাপের ভোট হবে।

অন্যদিকে ৬ উপজেলার সবগুলো পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামীকাল রোববার (২৪মার্চ) ১১৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।হেলালুদ্দীন বলেন, আইন অমান্য করে প্রচারে অংশ না নেয়ার জন্য তিন সংসদ সসদস্যকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। তারাও আইনের প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচিত এলাকা ত্যাগ করেছেন। তাই অন্য কোনো অ্যাকশনে আমাদের যেতে হয়নি।ইসি সচিব বলেন, ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সকল উপকরণ পৌঁছে গেছে। তৃতীয় ধাপে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

তিন ইউএনও এবং ৯ থানার ওসিকে প্রত্যাহার

প্রকাশের সময় : 09:14:06 pm, Saturday, 23 March 2019