তাহসানকে নিয়ে সৃজিত যা বললেন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তাহসানকে নিয়ে সৃজিত যা বললেন

তাহসানকে নিয়ে সৃজিত যা বললেন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বছর দেড়েক আগে। বিচ্ছেদ যাতনা ভুলে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে নতুন সংসার পেতেছেন মিথিলা। মিথিলার জীবন থেকে তাহসান সরে গেলেও স্মৃতি থেকে কি মুছে ফেলতে পারছেন?

সৃজিত মিথিলার জীবনে ঘুরেফিরেই আসছে তাহসানের নাম। তবে এ নিয়ে বিব্রত নন মিথিলার নতুন সঙ্গী সৃজিত। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক সাক্ষাৎকারে তাহসানকে ভীষণ পছন্দ করেন বলে জানান তিনি।

টলিউডের জনপ্রিয় পরিচালক বলেন, সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। এত সুন্দর গান, এত সুন্দর পিয়ানো বাজান, এত সুন্দর ছবিতে অভিনয় করেন। ডেফিনেটলি আমি খুবই লাকি যে এ রকম একটা কম্পারিজন উঠেছে, সেখানে তাহসান আবার রিপ্লাইও দিয়েছেন।

‘আমাকে বলতেই হবে যে, তাহসান একজন নিপাট ভদ্রলোক। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। এই পরশু দিনই আমাদের দেখা হলো যখন তাহসান এসেছিলেন আইরাকে (তাহসান-মিথিলার মেয়ে) নিয়ে বেড়াতে যেতে। তো খুব কথা হলো, আড্ডাও হলো। আমার এত ভালো লাগল।’

সৃজিত বলেন, মিথিলা এবং তাহসানের ভালো মানুষ হওয়ার ফসলই বোধ হয় আইরা। আমি জানি না এই সম্পর্কটা বাংলাদেশের মানুষ বুঝবেন নাকি বুঝবেন না। তবে আমি সত্যিই তাহসানকে খুব পছন্দ করি। মিথিলা-তাহসানের মেয়ে আয়রাও সৃজিতকে মেনে নিয়েছেন। সৃজিত-মিথিলা চান না আয়রা ব্রোকেন ফ্যামিলির কষ্ট বুকে চাপা দিয়ে বেড়ে উঠুক। সৃজিত মিথিলার মেয়েকে নিজের সন্তানই মনে করেন।

আর সৃজিতকে ‘বু’ বলে ডাকেন ছোট্ট আয়রা। তাদের দুজনের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো বলেও জানালেন অভিনেত্রী মিথিলা। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD