তালতলীতে নিখোঁজের চারদিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তালতলীতে নিখোঁজের চারদিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তালতলীতে নিখোঁজের চারদিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তালতলীতে নিখোঁজের চারদিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নিখোঁজের চারদিন পর দুলাল (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকার একটি কেওড়া গাছের সাথে গলায় রশিবাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

 

 

জানাগেছে, উপজেলার চরপাড়া গ্রামের রুস্তুম আলী মুনশির ছেলে দুলাল (৪০) দীর্ঘদিন ধরে মালিপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন। সেখানে শ্বশুর হাবিল সওদাগার ও তার ভগ্নিপতি সিদ্দিকের (৪৮) সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের একপর্যায়ে দুলাল বাদি হয়ে গত ১০ সেপ্টেম্বর সিদ্দিক ও তার স্ত্রী মাহিনুরের বিরুদ্ধে ৩ লাখ টাকা চুরির অভিযোগে আমতলী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

 

 

অপরদিকে হত্যা চেষ্টার অভিযোগে ১১ সেপ্টেম্বর মাহিনুর বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর থেকেই দুলাল নিখোঁজ ছিলো।

 

 

দুলালের পিতা রুস্তুম আলী মুনশিসহ একাধিক আত্মীয় জানান, তার ছেলে দুলালের সাথে তার শ্বশুর হাবিল সওদাগর ও হাবিলের ভগ্নিপতি ছিদ্দিকের সাথে দীর্ঘ দিনের বিরোধ। দুলালের টাকা চুরির ঘটনায় আদালতে মামলা করায় তারাই আমার ছেলেকে হত্যা করেছে।

 

 

তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, চরপাড়ার পেয়ারা বাগানের একটি গাছ থেকে দুলাল নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে দুলালের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন ছিদ্দিক ও তার স্ত্রী মাহিনুরকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD