তাদের পক্ষে আমাকে নেওয়া সম্ভব না: বাঁধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তাদের পক্ষে আমাকে নেওয়া সম্ভব না: বাঁধন

তাদের পক্ষে আমাকে নেওয়া সম্ভব না: বাঁধন

তাদের পক্ষে আমাকে নেওয়া সম্ভব না: বাঁধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলতি বছর যেসব অভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। সেখানে এই অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে।

 

 

যেখানে স্থান পেয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।

 

 

‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এদিকে কয়েকদিন আগেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। সেসময় বাঁধন বলেন, আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা এদেশের পুরুষের নাই। তার এমন মন্তব্যেকে ঘিরে ইতি এবং নেতিবাচক সমালোচনা হয়েছে।

 

 

ওই মন্তব্য নিয়েই সম্প্রতি দেশিয় গণমাধ্যমকে বাঁধন বলেন, মন্তব্যটি জেনে বুঝেই করেছি। পুরুষ শব্দটা আমি ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষদের জন্য। এখন পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষরা যদি আমার ওই কথায় ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন বা আহত হন সেখানে আমার কিছুই করার নেই। তাদের পক্ষে আসলেই আমাকে নেওয়া সম্ভব না।

 

 

বাঁধনের মন্তব্য, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আঘাতে আঘাতে শক্ত হয়েছেন তিনি। হয়ে উঠেছেন প্রতিবাদী। তবে তার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক পুরুষেরও অবদান রয়েছে বলে নির্দ্বিধায় স্বীকার করেন তিনি।

 

 

২০১০ সালে পূর্ব পরিচিত মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন অভিনেত্রী বাঁধন। সেই বছরই জন্ম নেয় তাদের একমাত্র সন্তান মিশেল আমানী সায়রা। বিয়ের ৪ বছরের মাথায় আলাদা হয়ে যান তারা।

 

 

২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। দীর্ঘদিন পর ২০১৭ সালে সেই খবর জানাজানি হয়। বিচ্ছেদের পর একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে থাকতে শুরু করেন বাঁধন। সব প্রতিকূলতা সামাল দিয়ে লড়াকু হয়ে ওঠেন। নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে আজকের এই অবস্থানে আসেন বাঁধন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD