সংবাদ শিরোনাম:

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে হাইকোর্টে রিট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:02:58 pm, Monday, 1 October 2018
  • 62 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক //
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪২ দিন আগে বর্তমান সংসদ ভেঙ্গে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি সেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতে আবেদন করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি আজ শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে তিনি জানিয়েছেন। রিটে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিটে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তত্ত্বাবধায়ক সরকার চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের সময় : 03:02:58 pm, Monday, 1 October 2018