সংবাদ শিরোনাম:

তজুমদ্দিনে ড্রেজার ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, নালিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:26:35 pm, Thursday, 30 April 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

তজুমদ্দিন প্রতিনিধি॥ উপজেলার ছোট ডাউরী মুচিবাড়ি কোনা এলাকায় মাটি কাটার ড্রেজার ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়র উত্তর যুবলীগ প্রচার সম্পাদক ও ড্রেজার ব্যবসায়ী মোঃ কামাল ফরাজী (৪৮) বুধবার সন্ধ্যায় বাড়ী ফেরার পথে ছোট ডাউরী মুচিবাড়ি কোনা এলাকায় মারপিট করে ৩২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন কামাল ফরাজী জানান, চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি গ্রামের মোঃ নিরবের ছেলে মোঃ রাসেল, মৃত আবুল কালামের ছেলে মোঃ নিরব মিলে এলোপাতাড়ি মারপিট ও জখম করে টাকা ছিনিয়ে নেয়। কামাল আরো জানান, আঃ গফুরের কাছ থেকে ১০ হাজার, নুরনবীর কাছ থেকে ১২ হাজার ও পরিমলের কাছ থেকে ১০ হাজার টাকা ড্রেজারে মাটি কাটার জন্য বায়না বাবত এনেছিল। তজুমদ্দিন থানার উপ-পুলিশ পরিদর্শক জসিমউদ্দিন খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তজুমদ্দিনে ড্রেজার ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, নালিশ

প্রকাশের সময় : 07:26:35 pm, Thursday, 30 April 2020