সংবাদ শিরোনাম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হচ্ছেন মাকসুদ কামাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:35:03 am, Thursday, 25 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মাকসুদ কামাল

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদের মেয়াদ গত ২২ জুন শেষ হওয়ায় স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বুধবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো নিজামুল হক ভূইয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অধ্যাপক মাকসুদ কামালের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ সংক্রান্ত ফাইলটি স্বাক্ষর করা হয়েছে। তবে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে টানা চতুর্থবার সভাপতি হয়ে রেকর্ড গড়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাকসুদ কামাল। এর আগে টানা তিনবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হচ্ছেন মাকসুদ কামাল

প্রকাশের সময় : 12:35:03 am, Thursday, 25 June 2020