ডাক্তারের ভুলে কলেজছাত্রের মৃত্যু :অত:পর Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




ডাক্তারের ভুলে কলেজছাত্রের মৃত্যু :অত:পর

ডাক্তারের ভুলে কলেজছাত্রের মৃত্যু :অত:পর




অনলাইন ডেস্ক :নাকের পলিপাসের অপারেশনে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ডাক্তার হারুন অর রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ১১ জুলাই বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নলছিটি উপজেলার কাঠীপাড়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী মোসাঃ ইসরাত হাজার এমি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনবেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন জানান, বাদীর ছেলে গোলাম কিবরিয়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।

গোলাম কিবরিয়ার নাকের পলিপাসে সমস্যা ছিল। সমস্যাটি দিন দিন প্রকট আকারে ধারণ করছিল। পরে বরিশাল নগরীর পুলিশ লাইনস্থ ডাক্তার হারুন অর রশীদের পরিচালিত রওশোনারা মেমোরিয়াল ক্লিনিকে নিয়ে যায়। ওই সময় ডাক্তার হারুন অর রশীদ নাকের পলিপাসের অপারেশন বাবদ ১৫ হাজার টাকা দাবী করে।

এরপরে ২০১৪ সালের ৩ অক্টোবর রাত ৮ টায় ডাক্তার তার নিজস্ব বাসায় বাদীর ছেলের পলিপাস অপারেশন করেন। পলিপাস অপারেশনে গোলাম কিবরিয়ার রক্ত থামা বন্ধ হয়নি। অবস্থা গুরুতর দেখে ডাক্তার পালিয়ে যায়। পরের দিন ৪ অক্টোবর বাদীর ছেলেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

শেবাচিমের ডাক্তার জানায় গোলাম কিবরিয়ার অবস্থা গুরুতর তাকে ঢাকা নিয়ে যান। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন চিকিৎসারত অবস্থায় বিকাল ৩ টায় মৃত্যু বরণ করেন।

বাদীর বিচারের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে ব্যার্থ হয়। এরপরেও বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করতে গেলে থানা পুলিশ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বুধবার মামলাটি দায়ের করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD