সংবাদ শিরোনাম:

টেকনাফের পাহাড় থেকে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১১৫ রোহিঙ্গা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:29:20 pm, Friday, 5 April 2019
  • 42 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ঢালা নামক পাহাড়ি এলাকা থেকে মালয়েশিয়াগামী ১১৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

শামলাপুর ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষ ও শিশুদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নিয়ে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের হোয়াইক্যং ঢালা নামক এলাকায় অভিযান চালিয়ে ১১৫ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯জন নারী ও ২৬ জন শিশু।তিনি জানান, আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং, বালুখালী, টেকনাফের লেদাসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে।আটককৃতদের টেকনাফের শামলাপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।পাচারে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানান মো. আনোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

টেকনাফের পাহাড় থেকে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১১৫ রোহিঙ্গা আটক

প্রকাশের সময় : 11:29:20 pm, Friday, 5 April 2019