সংবাদ শিরোনাম:

ঝালকাঠির মেহেদী ভোলায় আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:03:25 am, Monday, 5 September 2022
  • 50 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ২৮৩০ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মেহেদী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ভোলা হয়ে বরিশালে মাদক সরবরাহ করতেন বলে জানায় পুলিশ।

রবিবার (৪ সেপ্টম্বর) সকাল ৭টার দিকে ইলিশা লঞ্চঘাটের পন্টুনের ওপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে ভোলার ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম আজমের নেতৃত্বে পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম থেকে আসা মেহেদী হাসানকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে দুই হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মেহেদী হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে জড়িতদের নাম প্রকাশ করেছেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঝালকাঠির মেহেদী ভোলায় আটক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির মেহেদী ভোলায় আটক

প্রকাশের সময় : 01:03:25 am, Monday, 5 September 2022