'জ্বালাইয়া গেলা' গানের মডেল তমা মনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘জ্বালাইয়া গেলা’ গানের মডেল তমা মনি

‘জ্বালাইয়া গেলা’ গানের মডেল তমা মনি




অনলাইন ডেস্ক:  লামিয়া ইসলাম অনন্যার ‘জ্বালাইয়া গেলা’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তমা মনি। ঈদ উপলক্ষে সঙ্গীতা মিউজিকের ব্যানারে আজ ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গানটি।

সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গীত আয়োজনে নির্মিত এই মিউজিক ভিডিওতে তমা মনির কো-আর্টিস্ট হিসেবে দেখা যাবে মডেল সাগর আহমেদকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শ্যুটিং শেষ করা হয়েছে।

গানের মডেল হওয়ার অভিজ্ঞতা জানাতে তমা মনি বলেন, অনন্যা আপুর গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি। আর প্রথমবার কোন গানের মডেল হিসেবে এতো সুন্দর একটা কাজ করা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়।

এদিকে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ২য় বর্ষে পড়াশোনা করছেন তমা মনি। এই মুহুর্তে স্টিল ফটোশ্যুট নিয়ে কাজ করলেও মিউজিক ভিডিও, র্শর্ট ফিল্ম ও নাটকে কাজ করার ইচ্ছে আছে তার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD