জেলা জজ পদে পদোন্নতি পেলেন বরিশালের তিন বিচারক Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জেলা জজ পদে পদোন্নতি পেলেন বরিশালের তিন বিচারক

জেলা জজ পদে পদোন্নতি পেলেন বরিশালের তিন বিচারক




অনলাইন ডেস্ক// সরকার ১৪ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে।

গতকাল সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে ৭ জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজদের মধ্যে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রণব কুমার দাসকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিজিবির আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মিয়াজী শহিদুল আলম চৌধুরীকে ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হয়েছেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ মো. হাফিজুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আহসান তারেককে রংপুরের বিশেষ জজ, ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ মাফরোজা পারভীন ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর মিঞাকে টাঙ্গাইলের বিশেষ জজ, নরসিংদীর অতিরিক্ত জেলা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হোসেনকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপ কুমারকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীন উদ্দিনকে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেয়া হয়েছে।

অপর আদেশে আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়রা জজ) মো. ফজলে এলাহী ভূঁইয়াকে জেলা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পরও তিনি আইন ও বিচার বিভাগের উপসচিব নিয়োগ পেয়েছেন।

৭ জেলা জজ বদলি

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আক্তারকে মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।

এছাড়া কক্সবাজারের জেলা জজ মীর শফিকুল আলমকে রাজশাহী, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শফিউল আজমকে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিশেষ জজ মো. আতাবুল্লাহকে নরসিংদী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের আইন উপদেষ্টা (জেলা জজ) সাঈদ আহমেদকে ফেনী, মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খোন্দকার হাসান মো. ফিরোজকে কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ এ বি এম জহিরুল চৌধুরীকে শেরপুরের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD