জেলা-উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জেলা-উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ

জেলা-উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ

জেলা-উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আজ। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নের ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।

 

 

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১৬ তারিখ থেকে ২০ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩টি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহের করে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে পারবেন।

 

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করে) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

 

 

জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নামের তালিকাগুলো হলো:

 

 

যেসব জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচন হবে সেগুলো হলো: ফরিদপুর, মৌলভীবাজার ও মাদারীপুর।

 

 

যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচন হবে তা হলো: নওগাঁ মান্দা, যশোর যশোর সদর, বাগেরহাট শরণখোলা, খুলনা পাইকগাছা, মাদারীপুর শিবচর, সুনামগঞ্জ জামালগঞ্জ, কুমিল্লা দাউদকান্দি, চাঁদপুর মতলব দক্ষিণ ও চট্টগ্রাম রাঙ্গুনিয়া

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD