জাহান্নামের ভয় দেখিয়ে রাজনীতি অগ্রহণযোগ্য—সালাহউদ্দিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জাহান্নামের ভয় দেখিয়ে রাজনীতি অগ্রহণযোগ্য—সালাহউদ্দিন

জাহান্নামের ভয় দেখিয়ে রাজনীতি অগ্রহণযোগ্য—সালাহউদ্দিন




ডেস্ক রিপোর্ট ॥ রাজনৈতিক মাঠে ধর্মীয় বিভ্রান্তিকর প্রচারণা নয়, বরং জনগণের ভোটাধিকারের প্রশ্নই মুখ্য—এ কথা তুলে ধরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। সোমবার ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি ভোট চায় নাগরিক অধিকারের ভিত্তিতে, ধর্মের ভয় দেখিয়ে নয়।

তিনি বলেন, কিছু গোষ্ঠী জনগণকে ইহকালের বাস্তবতা ভুলিয়ে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়ে জান্নাতে পাঠানোর ব্যবসা করছে। অথচ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি, জীবনমান উন্নয়ন বা অর্থনৈতিক দিকনির্দেশনায় তাদের কোনো ভূমিকা নেই। বিএনপি এসব প্রতারণামূলক রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল বেহেশত–জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলাম ধর্মকে অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। রিজভী বলেন, রাজনীতি মানে মানুষের অধিকার রক্ষা, ধর্মের নামে ব্যবসা নয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দেশের অর্থনীতি, প্রশাসন ও নির্বাচনি কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD