জামা-কাপড় খুলে দাঁড়িয়ে পড়লেই কী সাহসী? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জামা-কাপড় খুলে দাঁড়িয়ে পড়লেই কী সাহসী?

জামা-কাপড় খুলে দাঁড়িয়ে পড়লেই কী সাহসী?




অনলাইন ডেস্ক: ঋতুপর্ণা সেন, যিনি ঋ সেন বা ঋ নামে পরিচিত। মেগা সিরিয়ালের পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র তেপান্তরের মাঠে, তবে এটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তিনি বিষ, গান্ডু এবং কসমিক সেক্স ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি এই অভিনেত্রী ভারতের আনন্দবাজার পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেন। যা নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়ের।তাকে প্রশ্ন করা হয় একসময় বলা হত আপনি খুব সাহসী, কিন্তু অভিনয় পারেন না…। এর জবাবে তিনি বলেন, যে যাই বলুক, আমি আজ কয়েকটা কথা বলতে চাই। জামাকাপড় খুলে দাঁড়িয়ে পরলে সেটাই একমাত্র সাহসিকতার পরিচয়, এটা আমি একেবারেই মানি না। বরং এক জন মানুষ জীবন কেমন করে কাটাচ্ছেন, সেখানেই তার আসল সাহসিকতা।

তিনি বলেন, জামা পরা আর খোলা দিয়ে অভিনেত্রীর সাহস বিচার করবেন না প্লিজ! তবে যে যাই বলুক, আমি জানি অনেকের চেয়ে অভিনয়টা আমি অনেক ভাল করি। নইলে সতেরো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতাম না। আমার কোনও পিআর নেই। চাইনি পিআর হোক। সবাই সেলফি তুলুক।

এই ইন্টারভিউ প্রকাশ হতেই অনেকে ধুয়ে দিয়েছেন তাকে। এর কারণ বরাবরই খোলামেলা পোশাকে হাজির হতেন তিনি। এমনকি গান্ডু ছবিতে তাকে নগ্ন হতেও দেখা যায়। এমন অভিনেত্রীর মুখে এই কথা মানায় না বলে মত নেটিজেনদের। অনেকেই অভিনেত্রীর ফেসবুকে গিয়ে তাকে জবাব দিচ্ছেন। যদিও এই অভিনেত্রী চুপই আছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD