জানাজায় গিয়ে মৃত্যুবরণ, নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




জানাজায় গিয়ে মৃত্যুবরণ, নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি

জানাজায় গিয়ে মৃত্যুবরণ, নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি




নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করা বরিশালের নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশনায় বরিশাল বিভাগীয় নেতারা পরিবারটির পাশে গিয়ে সমবেদনা ও সহায়তা প্রদান করেন।

নিরব হোসেন ছিলেন জুলাই আন্দোলনে আহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা। জানাজায় অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার মরহুমের গ্রামের বাড়িতে উপস্থিত হন বিএনপি বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুম নিরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন আকন কুদ্দুসুর রহমান। একই সঙ্গে তারেক রহমানের নির্দেশনায় জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান জানান, নাহিয়ানের চিকিৎসা, প্রয়োজনীয় সহযোগিতা ও পরিবারের পাশে থাকা বিএনপির নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় গণতন্ত্রের আন্দোলনে ত্যাগ স্বীকারকারী পরিবারগুলোর পাশে থাকবে বলে তারা আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD