জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আশার আলো নেই: বামজোট ও ইসলামী দল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আশার আলো নেই: বামজোট ও ইসলামী দল

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আশার আলো নেই: বামজোট ও ইসলামী দল




অনলাইন ডেস্ক: একাধিক রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য প্রচেষ্টায় নতুন কোন আশার আলো দেখছেন না বাম জোট ও কয়েকটি ইসলামী দলের নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগ বা নতুন ঐক্য প্রচেষ্টার সাথে জোট করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তারা। সিপিবি-বাসদ ও বাম দলগুলো জোটবদ্ধ হয়ে তিনশ’ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে নেতারা বলেন, সবার আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডক্টর কামাল হোসেন ও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্য প্রচেষ্টা রাজনীতিতে আলোচনায় ঝড় তুললেও তাতে জোটের বাইরে থাকা দলগুলোর তেমন আগ্রহ নেই। বিশেষ করে বাম প্রগতিশীল দলগুলো সামিল হচ্ছে না এই জোটে।

এই ঐক্য প্রচেষ্টা সঠিক গন্তব্যে পৌঁছাবে কি-না তা নিয়েও সংশয় আছে বাম নেতাদের। তারা বলছেন, এই ঐক্য জনগণকে সাথে নিয়ে গড়ে ওঠেনি। জানালেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

আগামী নির্বাচনে কি ভূমিকা নেবে বাম জোট এমন প্রশ্নে নেতারা বলেন, সুষ্ঠু নির্বিচনী পরিবেশ নিশ্চিত হলেই তারা অংশ নেবেন। সংসদের ৩শ’ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি আছে বলেও জানান তারা।

এদিকে জোটের বাইরে থাকা ইসলামিক দলের নেতারা বলছেন, ক্ষমতার আদর্শের চেয়ে জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। জানালেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব ইউনূস আহমেদ।

দলগত ভাবেই নির্বাচনের পরিকল্পনা করছেন বলে জানান ইসলামী আন্দোলনের এ’নেতা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD