জমি সক্রান্ত বিরোধের জেরে ভোলায় বাপ-ছেলেকে পিটিয়ে আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জমি সক্রান্ত বিরোধের জেরে ভোলায় বাপ-ছেলেকে পিটিয়ে আহত

জমি সক্রান্ত বিরোধের জেরে ভোলায় বাপ-ছেলেকে পিটিয়ে আহত




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে জমি সক্রান্ত বিরোধের জেরে লেয়াকত আলী খাঁন বাহাদুর (৫৫) ও তার ছেলে রিয়াজকে (৩৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেচপাতা গ্রামের। আহত লেয়াকত আলী খাঁন বাহাদুর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তার ছেলে রিয়াজ দৌলতখান হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসারত রিয়াজ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ রফিক গংদের সাথে আমাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনারদিন ওই জমিতে আমার বৃদ্ধ পিতা লেয়াকত আলী খাঁন বাহাদুর আমাদের সৃজনকৃত ফসল দেখাশুনা করতে গেলে রফিক, বরনী বেগম, নুরুজ্জামান, ইব্রাহিম ও সুমন তার বৃদ্ধ পিতাকে মারধর করে। পরবর্তীতে বটতলা বাজার পানের দোকানে রফিক গংরা সকাল এগারোটায় তাকে অতর্কিত বেধড়ক মারধর করে। পরে তার পরিবারের লোকজ তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রফিকের ছেলে সুমন জানান, আমরা কাউকে মারধর করেনি। উল্টো লেয়াকত আলী খাঁন বাহাদুর গংরা আমার পিতা রফিক বাজার করে আসার পথে বটতলা বাজারে মারধর করে।

স্থানীয়রা জানান, ঘটনারদিন সকাল ১১টায় রিয়াজ বটতলা বাজারে পান বিক্রি করতে গেলে রফিক গংরা তাকে বেধড়ক মারধর করে। তবে লেয়াকত আলী খাঁন বাহাদুর তার সৃজনকৃত জমিতে ফসল দেখতে গেলে তাকে মারধর করার বিষয়টি জানতে পেরেছে স্থানীয়রা। দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, এ ঘটনায় লেয়াকত আলী খাঁন বাহাদুর বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD