সংবাদ শিরোনাম:

জমি সংক্রান্ত জেরে গলাচিপায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:52:15 pm, Friday, 28 June 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা॥  গলাচিপায় জমি সংক্রান্ত জেরে দু’ পক্ষের সংঘর্ষে রিয়াজ গাজী(৩০) নিহত হয়েছে। এতে আরও ৯ জন আহত হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পানপট্রি ইউনিয়নের তুলারাম এলাকায়। নিহত রিয়াজ তুলারাম এলাকার আবুল কালাম হাজীর ছেলে।

এছাড়া আহতরা হলেন কাদের হাজী (৩৫), শাহিন হাজী (২৫), নাসির হাজী (২৫), ফোরকান হাজী (৪৫), গিয়াস উদ্দিন হাজী (৪৬), হাবিব মুন্সি (৩০), আসলাম সরদার (৫০), মহিউদ্দিন হাজী (৩০), কাওসার হাজী (৪০)।আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

গুরুতর আহত রিয়াজকে উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে রিয়াজের মৃত্যু হয়।এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, জমিজমা সংক্রান্ত ব্যাপারে দুই পক্ষের সংঘর্ষে রিয়াজ নামে একজন মারা গেছে। এ ঘটনার সাথে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জমি সংক্রান্ত জেরে গলাচিপায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯

প্রকাশের সময় : 08:52:15 pm, Friday, 28 June 2019