চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্ত্রী!  Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্ত্রী! 

চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্ত্রী! 




বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এক দম্পতি। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার এবং তার স্ত্রী সুমী আক্তার।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে এ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য দুজন হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

এ নির্বাচনকে কেন্দ্র করে বিগত ২ মাস যাবৎ একে অপরের প্রতি প্রতিহিংসামূলক কথাবার্তা ও আচার আচরণ করে আসছেন। এমনকি দুজনই জীবন বাজি রেখে এ নির্বাচনে নেমেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এ নির্বাচনে মূলত প্রার্থী ৪ জন হলেও লড়াই হবে ত্রিমুখী। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার প্রার্থী হওয়ার পর তার স্ত্রী সুমী আক্তার প্রার্থী হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নির্বাচনে ব্যাপক সহিংসতার সম্ভাবনা থাকায় প্রশাসনের সতর্ক দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

এ দিকে তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, চেয়ারম্যান পদে এক দম্পতিসহ চারজন প্রার্থী হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে এ উপজেলায় ভোট হবে ৫ জুন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD