চীনা চিকিৎসক দল এভারকেয়ারে, খালেদা জিয়ার চিকিৎসা শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চীনা চিকিৎসক দল এভারকেয়ারে, খালেদা জিয়ার চিকিৎসা শুরু

চীনা চিকিৎসক দল এভারকেয়ারে, খালেদা জিয়ার চিকিৎসা শুরু




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদলের সদস্যরা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছেন। প্রধান চিকিৎসক ডা. কাই জিয়ানফাংয়ের নেতৃত্বে ৬ সদস্যের এ মেডিকেল টিম নিয়মিত চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে এবং তারা সরাসরি খালেদা জিয়ার সিসিইউ ব্যবস্থায় কাজ করবেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাগুলো গ্রহণ করার অবস্থায় তিনি আছেন। গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস ও চোখ সংক্রান্ত জটিলতায় ভুগছেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সরকারের পতনের সঙ্গে তিনি মুক্তি পান এবং ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডনে ১১৭ দিন চিকিৎসা নিয়ে ৬ মে দেশে ফিরে নিয়মিত চেকআপে রাখা হয়।

সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি নেতারা বারবার প্রেস ব্রিফিংয়ে তার অবস্থার সংকটাপন্নতা তুলে ধরেছেন।

মঙ্গলবার দুপুরে ডা. জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে দেশি-বিদেশি সকল চিকিৎসকের পরামর্শ যুক্ত আছে। তিনি আরো বলেন, গুজব থেকে বিরত থাকতে এবং সংযম প্রদর্শনের জন্য জনগণকে অনুরোধ করেছেন।

এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকতা দেখানো বন্ধু রাষ্ট্রগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD