সংবাদ শিরোনাম:

চাকু-ব্লেডসহ চার ছিনতাইকারীকে আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:18:47 am, Monday, 29 June 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চাকু-ব্লেডসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, রানা, দেলোয়ার শিকদার, মো. মুন্না ও মো. জনি ব্যাপারী।

রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অ্যাডিশনাল এসপি সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চাকু, ৮টি ব্লেড ও ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে বলে জানান সাইফুর রহমান। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চাকু-ব্লেডসহ চার ছিনতাইকারীকে আটক

প্রকাশের সময় : 01:18:47 am, Monday, 29 June 2020