চলন্ত বাসে সিনিয়র নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চলন্ত বাসে সিনিয়র নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

চলন্ত বাসে সিনিয়র নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে চলন্ত বাসে সিনিয়র নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে শের-ই বাংলা মেডিকেলের নার্স ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্বাধীনতা নার্সের পরিষদ এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা নার্সেস পরিষদ জেলা শাখার সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের শের-ই বাংলা মেডিকেল শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান এবং শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি না দেওয়ার কারণে নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। তানিয়া হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে এই ধরণের পৈশাচিক ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেন বক্তারা। মানববন্ধন থেকে তানিয়ার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD