চরফ্যাসনে বিয়ের প্রলোভনে বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাসনে বিয়ের প্রলোভনে বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে মামলা

চরফ্যাসনে বিয়ের প্রলোভনে বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিকী ছবি




চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসন বিয়ের প্রলোভনে বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর কামরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে ভিক্টিম ভুক্তভুগী নারী বাদি হয়ে দেবরকে আসামী করে চরফ্যাসন থানায় মামলটি দায়ের করেন। চরফ্যাসন থানা পুলিশ ওই রাতেই ধর্ষক স্কুল শিক্ষক কামরুল ইসলামকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করেছেন।

ধর্ষক কামরুল ইসলাম ওমরাবাজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে। গত ১৮ এপ্রিল রাতে ভিক্টিম নারীর বসত ঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভুগী নারী এজাহারে দাবি করেন, তিনি ও দেবর কমরুল একই বাড়িতে বসবাস করেন। তার স্বামী সাড়ে ৩ বছর পূর্বে মারা যান। স্বামী ও দেবর কামরুল ইসলাম একত্রে ধান ও চাউলের যৌথ ব্যবসা করতেন। ওই ব্যবসায় স্বামীর ৭ লাখ টাকা মূলধন ছিল। স্বামী মারা যাওয়ার পর দেবর কামরুল ইসলাম ওই টাকা দিয়ে দুইজনের যৌথ ব্যবসা পরিচালনা করতেন। এসময়ে দেবর কমরুল ইসলাম তাকে বিভিন্ন সময়ে অবৈধ সস্পর্কের কু- প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ভিক্টিম নারী রাজি না হলে যৌথ ব্যবসার অংশিদারী স্বামীর টাকা দিবেনা বলে হুমকি দেন । পরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের আশ্বাসে প্রেম সম্পর্ক গড়ে তুলেন। গত ১৮ এপ্রিল রাতে তার ঘরে প্রবেশ করে জোর পুর্বক তাকে ধর্ষণ করে।

চরফ্যাসন থানার ওসি মো. শামসুল আরেফিন ভয়েস অব বরিশালকে জানান, এঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক কামরুল ইসলামকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD