চরফ্যাশনে দুর্গম চরে ট্রলারে তরুণীকে গণধর্ষণ, পাঁচ ধর্ষক আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে দুর্গম চরে ট্রলারে তরুণীকে গণধর্ষণ, পাঁচ ধর্ষক আটক

চরফ্যাশনে দুর্গম চরে ট্রলারে তরুণীকে গণধর্ষণ, পাঁচ ধর্ষক আটক




ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশনে দুর্গম চরে ট্রলারের মধ্যে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ ধর্ষককে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কুকরী মুকরী ইউনিয়নের নারিকেল বাগানে এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে ওই এলাকা থেকে পাঁচ ধর্ষককে আটক করে কোস্ট গার্ড। পরে তাদের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- দক্ষিণ আইচা ৬ নং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউসুফ হাসান সর্দার (২১), ৫নং ওয়ার্ডের হাকিম সিকদারের ছেলে সোহেল রানা সিকদার (২০), চরমানিকা ৩নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহমেদ সিকদার (২২), চর কচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার (৩৫) ও একই এলাকার ইসমাইল ফকিরের ছেলে রিপন ফকির (২০)। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের মামলা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, শনিবার রাতে চর কুকরী মুকরী নারিকেল বাগানের কাছে একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ডের টহল টিমের সন্দেহ হয়। পরে সেটির কাছে গিয়ে দেখেন এক তরুণী হাত বাঁধা। সে ধর্ষকদের কবল থেকে বাঁচতে চিৎকার করছে। পরে সেখান থেকে তরুণীকে উদ্ধার করা হয়। পরে পাঁচ ধর্ষককে আটক করে থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।

তিনি জানান, ভিকটিমের শিকারোক্তি থেকে জানা যায় আসামী সোহেল রানা সিকদারের সাথে ওই তরুণীর মোবাইলে কথা হতো। শনিবার তরুণী তার মায়ের চিকিৎসার জন্য সোহেলের কাছে টাকা চায়। সোহেল তাকে টাকা নিতে আসতে বলে। সে টাকা নিতে আসলে সোহেল ও বাকি চার আসামী তাকে জোরপূর্বক একটি ট্রলারে উঠিয়ে কুকরী মুকরীর নারিকেল বাগানের কাছে নিয়ে গণধর্ষণ করে। তরুণীর বাড়ি চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD