সংবাদ শিরোনাম:

চরফ্যাশনের আমিনাবাদে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন এক নারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:27:27 am, Monday, 27 April 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের আমিনাবাদে করোনা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তার সর্দি জ্বর ও শ্বাসকষ্ট ছিল। রোববার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে বেলা ১১টায় ডাক্তারের কাছে নেয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানান ডা. হাসান মাহামুদ।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম-সিদ্দিক জানিয়েছেন, কোভিড-১৯ আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওই নারী ৫ দিন আগে চট্টগ্রাম থেকে আসেন। ৫ দিন আগেই ওই বাড়ি লকডাউন করে ছিলেন স্থানীয় প্রশাসন। ওই বাড়িতে আরও ৭ জন সদস্য রয়েছেন। জেলা প্রশাসক জানান, নিয়ম মেনে ওই নারীর দাফন ব্যবস্থা করা হয়।

এর আগে ভোলা হাসপাতাল আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা যান। তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়নি বলে জানান সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চরফ্যাশনের আমিনাবাদে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন এক নারী

প্রকাশের সময় : 12:27:27 am, Monday, 27 April 2020