সংবাদ শিরোনাম:

‘গোল্ডেন লাইন’র চালক পিরোজপুরের ইমরান গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:53:22 pm, Friday, 3 August 2018
  • 111 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল:রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পর বাসটিতে আগুন দেয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ইমরান সরদার (২৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে উত্তম-মধ্যম দেন। এরপর পুলিশে হস্তান্তর করেন।

চালক ইমরানের বাড়ি পিরোজপুর সদরের কুমুড়িয়ায়। বাসটি কল্যাণপুর থেকে আরামবাগ যাচ্ছিল।

চালকের সহকারী সায়মন পলাতক বলে জানান এসআই মিজানুর রহমান। ‘ঘাতক বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।

দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম রানার (২৩) লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘গোল্ডেন লাইন’র চালক পিরোজপুরের ইমরান গ্রেপ্তার

প্রকাশের সময় : 06:53:22 pm, Friday, 3 August 2018