সংবাদ শিরোনাম:

গোপনে শাকিবের সঙ্গে কলকাতার নায়িকা দর্শনা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:04:04 pm, Saturday, 13 March 2021
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শাকিব খানের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’। এতে ঢালিউডের এই সুপারস্টারের সঙ্গে অভিনয় করছেন কলকাতার নায়িকা দর্শনা। সোহানী হোসেনের গল্প ও প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।

এ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে দর্শনা ৯ মার্চ ঢাকায় আসার কথা থাকলেও তিনি এসেছেন ১০ মার্চ রাতে। তারপর ঢাকা থেকে সোজা পাবনা চলে গেছেন এ অভিনেত্রী। আর গোপনেই শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তিনি।

এ ব্যাপারে পরিচালক ওয়াজেদ আলী সুমন সংবাদমাধ্যমকে জানান, দর্শনা এখনো ঢাকায় আসেননি। কিছুদিন পর শুটিংয়ে যোগ দেবেন তিনি।

শুক্রবার (১২ মার্চ) সকালে ওয়াজেদ আলী সুমন বলেন, দর্শনা তিন-চার দিন পরে আসবেন। আমাদের যখন প্রয়োজন হবে, তখন তিনি যোগ দেবেন। এখন শাকিব খানের অংশের শুটিং করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার সুজানগর থানার দুলাই গ্রামের জমিদার আজীম চৌধুরীর বাড়িতে চিত্রায়ণে অংশ নিয়েছেন দর্শনা বণিক। ছবিতে দেখা গেছে, নীল রঙের কোটির নীচে সাদা শার্ট এবং ধূসর রঙের প্যান্ট পরা শাকিব খান। অন্যদিকে দর্শনার পরনে ছিল সাদা উড়নার সঙ্গে গাঢ় সবুজ রঙের স্যালোয়ার।

দর্শনা বণিকের ঢাকা আসা নিয়ে লুকোচুরি কেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক ওয়াজেদ আলী সুমনের কাছ থেকে তেমন কোন উত্তর পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গোপনে শাকিবের সঙ্গে কলকাতার নায়িকা দর্শনা !

প্রকাশের সময় : 09:04:04 pm, Saturday, 13 March 2021