গায়ে কেরোসিন ঢেলে পলিটেকনিক ছাত্রকে হত্যাচেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গায়ে কেরোসিন ঢেলে পলিটেকনিক ছাত্রকে হত্যাচেষ্টা

গায়ে কেরোসিন ঢেলে পলিটেকনিক ছাত্রকে হত্যাচেষ্টা




অনলাইন ডেস্ক:সোনাগাজীতে এবার এক যুবককে গায়ে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে জেলার সোনাগাজীতে এ ঘটনাটি ঘটেছে।আক্রান্ত আবু সালেহ মিম (২৬) সোনাগাজী পৌর এলাকার চর গণেশ এলাকার আবুল কালামের ছেলে ও ঢাকা পলিটেকনিক্যালের ইলেকক্টিক্যাল বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী।ফেনী সদর হাসপাতালে পুলিশ কর্মকর্তা এস. আই জসিম উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা মোবাইলে সালেহকে ফোন করে বাড়ির বাইরে একটি নির্জন স্থানে যেতে বলে। সেখানে গেলে পূর্ব ওৎ পেতে থাকা ৭/৮ জন মুখোশধারী যুবক তাঁকে ঝাপটে ধরে গায়ে ও মুখে কেরোসিন ঢেলে দেয়। পরে তারা দিয়াশলাই জ্বালিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন।

সালেহর ভগ্নিপতি মো. সবুজ জানান, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তার মোবাইল ফোনটিও নিয়ে গেছে ওরা। তাই কোন নম্বর থেকে ফোন করা হয়েছিল তাও বলা যাচ্ছে না।ফেনী সদর হাসপাতালে চিকিৎসক এ বি এম ওবাইদুল্লাহ জানান, মুখে কেরোসিন ঢেলে দেওয়ায় ওই তরুণেরশ্বাসনালিতে ইনফেকশন দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD