সংবাদ শিরোনাম:

গলাচিপায় ৬০পিস ইয়াবাসহ ৬ যুবক আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:51:19 pm, Saturday, 24 November 2018
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব (গলাচিপা) সংবাদদাতা:
শনিবার গলাচিপায় ৬০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ ৬ যুবককে আটক করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের এক ঘেরের পাশে ব্লেড সোহাগের মুরগির খামারে অভিযান চালিয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আখতার মোর্শেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল আকষ্মিক অভিযান চালিয়ে ইয়াবা সেবনকারী ও বিক্রেতার একটি সংঘবদ্ধ দলকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, ব্লেড সোহাগ ওরফে সোহাগ প্যাদা (৩৫), বেল্লাল (৩৫), জামাল প্যাদা (৪০), রাসেল গাজী (২৪), মো: বশির গাজী (৩২) ও সোহেল গাজী (৩৪)। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত আছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় ৬০পিস ইয়াবাসহ ৬ যুবক আটক

প্রকাশের সময় : 11:51:19 pm, Saturday, 24 November 2018