গলাচিপায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

গলাচিপায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: রবিবার গলাচিপায় পারভীন বেগম(৪৫) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর কাজল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড় চর শিবা গ্রামের বাংলা বাজার এলাকায় স্বামীর বাড়িতে শনিবার গভীর রাতে। ঘাতক স্বামী শিরু ওরফে সিধু খানকে রবিবার সকালে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে পাষন্ড স্বামী স্ত্রীর গলায় দা দিয়ে কোপ দেয়। এতেই ঘটনাস্থলেই গৃহবধুর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী দম্পতির ছোট ছেলের ডাক চিৎকারের রাতেই পাশের বাড়ির লোকজন বিষয়টি জানতে পারে। পরে রবিবার সকালে এলকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ ও খুনে ব্যবহৃত দা উদ্ধার করে। ঘটনা ঘটানোর পর স্বামী শিরু খান না পালিয়ে বাড়িতেই অবস্থান করে। তাদের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঘটনাস্থল গলাচিপা থানা থেকে ২০কি.মি দূরে বিচ্ছিন্ন দ্বীপ চর এলাকা।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোর্শেদ জানান, স্বামী নিজ হাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি পরকীয়ার জেরে বা প্রতিপক্ষকে ফাসানোর উদ্দেশ্যে ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD