সংবাদ শিরোনাম:

গলাচিপায় সরকারী গাছ কাটার দায়ে মামলা, ২জন শ্রীঘরে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:56:06 pm, Friday, 29 May 2020
  • 9 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা॥  গলাচিপায় সরকারী ১৮০ঘনফুট রেইনট্রি গাছ মেসার্স পাল স্বমিল থেকে উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। এ ব্যাপারে বৃহস্পতিবার ৫জনের বিরুদ্ধে বন বিভাগের আইনে থানায় মামলা করেছে পক্ষিয়া ফরেস্টের বিট অফিসার আবু বকর সিদ্দিক। ঐ রাতেই চরখালী গ্রাম থেকে আইয়ুব মৃধা ও নিজাম মৃধা কে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১-মে তারিখে যে কোন সময় রাতের আধারে মঙ্গলবারের বাজার সংলগ্ন বেড়িবাধের উপর বন বিভাগের সংরক্ষিত এলাকা থেকে ৯-১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল পাচারের উদ্দেশ্যে রেইনট্রি গাছ কেটে নিয়ে যায়। উদ্ধার কৃত গাছে আনুমানিক মূল্য ৭০হাজার টাকা ধরা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও কিছু গাছের গুড়া পাওয়া গেছে। কাটা গাছের সর্বমোট মূল্য দেড় লাখ টাকা ধরা হয়েছে।

আসামীরা হলেন, আইয়ুব মৃধা, রিয়াজ হোসেন, জাকির খা, জহিরুল ইসলাম ও নিজাম মৃধা। এলাকার উপকার ভোগী সূত্র থেকে জানা গেছে, অপরাধীরা যে রেন্টি গাছ কেটেছে তাতে ১৫শত থেকে ১৬শত ঘন ফুট গাছ হবে।

এ ব্যাপারে গলাচিপা থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, সরকারী গাছ কাটার অপরাধে মামলা হয়েছে এবং দুই জনকে আটক করে গলাচিপা আদালতে প্রেরন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় সরকারী গাছ কাটার দায়ে মামলা, ২জন শ্রীঘরে

প্রকাশের সময় : 05:56:06 pm, Friday, 29 May 2020